|

Advertisement
×

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   প্রিন্ট   ২৭৯ বার পঠিত

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টিউবস এবং বিডি সার্ভিসেস । গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় এই ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ন্যাশনাল টিউবস ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৫০ টাকা ৫৮ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর ২০২২।

অপরদিকে, বিডি সার্ভিসেস ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৪৩ টাকা ৪ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

 

Facebook Comments Box

Posted ০৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com