বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
জাতীয় বীমা দিবস-২০২৩

উপ-কমিটি গঠনে মন্ত্রণালয়ে চিঠি আইডিআরএ’র

বিবিএ নিউজ.নেট

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩৭১ বার পঠিত

উপ-কমিটি গঠনে মন্ত্রণালয়ে চিঠি আইডিআরএ’র

আসন্ন ‘জাতীয় বীমা দিবস ২০২৩’ এর উপ-কমিটি চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত সোমবার (১২ ডিসেম্বর) কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, জাতীয় বীমা দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিগত ৭ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ’র সভাপতিত্বে একটি প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভাগীয় শহরসহ সকল জেলা, উপজেলা পর্যায়ে র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত হয়। র‌্যালি আয়োজন বিষয়ক উপ-কমিটিকে ‘জেলা-উপজেলা পর্যায়ে অনুষ্ঠান উদযাপন সমন্বয় উপ-কমিটির’ সাথে একত্রিত ১১টি বিভাগের স্থলে ১০টি বিভাগে উপ-কমিটি গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত উপ-কমিটিতে রয়েছে ১২ সদস্য বিশিষ্ট ৭টি বিভাগ ও ১১ সদস্য বিশিষ্ট ৩টি বিভাগ। ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে একজন আহবায়ক, একজন সদস্য-সচিবসহ ১০ জন সদস্য ও ১১ সদস্য বিশিষ্ট উপ-কমিটিতে রয়েছে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব ও নয় জন সদস্য। এই উপ-কমিটিতে যারা রয়েছে তাদের কর্মপরিধির বিষয়েও উল্লেখ করা হয়েছে। এছাড়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারী বীমা প্রতিষ্ঠান, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রতিনিধিগণের সমন্বয়ে এ উপ-কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

যে ১০টি শাখায় উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় সেগুলো হলো- ১) আমন্ত্রণ পত্র ছাপা ও বিতরণ, নিরাপত্তা, আসন বিন্যাস এবং অভ্যর্থনা বিষয়ক উপ-কমিটি, ২০) আলোচনা সভা আয়োজন বিষয়ক উপ-কমিটি, ৩) ইভেন্ট ম্যানেজমেন্ট, সাজ-সজ্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি, ৪) জেলা-উপজেলা পর্যায়ে অনুষ্ঠান উদযাপন সমন্বয় ও র‌্যালি আয়োজন বিষয়ক উপ-কমিটি, ৫) দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র ও স্যুভেনির প্রকাশনা বিষয়ক উপ-কমিটি, ৬) মিডিয়া ও প্রামান্যচিত্র তৈরি বিষয়ক উপ-কমিটি, ৭) অর্থ বিষয়ক উপ-কমিটি, ৮) রচনা প্রতিযোগিতা আয়োজন বিষয়ক উপ-কমিটি, ৯) আপ্যায়ন বিষয়ক উপ-কমিটি এবং ১০) লাইফ ও নন-লাইফ বীমাকারীকে পুরস্কার/সম্মাননা প্রদান বিষয়ক উপকমিটি গঠনের প্রস্তাব করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে সরকার। বীমা খাতের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের ১ মার্চ প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় বীমা দিবস পালিত হয়। শুরুতে জাতীয় বীমা দিবস ‘খ’ শ্রেনীভুক্ত করা হলেও এবারই প্রথম ‘ক’ শ্রেণীভুক্ত হয়ে আগামী ১ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হবে চতুর্থ জাতীয় বীমা দিবস।

Facebook Comments Box
×

Posted ০৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com