মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২৭৫ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল যমুনা অয়েলের শেয়ার লেনদেন শুরু হবে। এর আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ১৮ ও ১৯ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষলা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১৬ টাকা ৮৭ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ১৮৯ টাকা। আগামী ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন