|

Advertisement
×

২৪ বীমা কোম্পানি থেকে এক কোটি ২২ লাখ টাকা জরিমানা আদায় 

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৫৫৯ বার পঠিত

২৪ বীমা কোম্পানি থেকে এক কোটি ২২ লাখ টাকা জরিমানা আদায় 

বীমা আইনসহ অন্যান্য বিধিবিধান লঙ্ঘনের দায়ে আরোপিত জরিমানা বাবদ ২৪ বীমা কোম্পানির কাছ থেকে এক কোটি ২২ লাখ টাকা আদায় করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে এই জরিমানা আদায় হয়েছে বলে কর্তৃপক্ষের ৩৫তম মাসিক সমন্বয় সভায় জানানো হয়।

ওই সভায় বীমা আইন লঙ্ঘন রোধে গুরুত্ব প্রদান, আরোপিত জরিমানা আদায়ে পদক্ষেপ ও কোম্পানিগুলোতে পরিদর্শন জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আইডিআরএ চেয়ারম্যান।

সভায় প্রতি মাসে অন্তত একটি বীমা কোম্পানির প্রধান কার্যালয় পরিদর্শনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে শাখা পরিদর্শনের জন্য গঠিত দলকে মাসে অন্তত একটি শাখা পরিদর্শনের নির্দেশ দেয়া হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪২ অপরাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com