|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইনটেক লিমিটেড

শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩৪৩ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইনটেক লিমিটেড

বিদায়ী সপ্তাহে (২২-২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইনটেক লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে ইনটেক লিমিটেডের উদ্বোধনী দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে২৪ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ১৮.৫৮ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১০.৪৮ শতাংশ,লুব-রেফের ৮.০৩ শতাংশ। নাভানা ফার্মার ৬.৭১ শতাংশ, আমরা টেকনোলজির ৫.১৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৮৮ শতাংশ, সোনালী আঁশের ৪.৮৫ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.৮৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৮১ শতাংশ এবং জুট স্পিনার্সের ৪.৮১ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com