মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৬৭ বার পঠিত

পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেশেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এজন্য নতুন শেয়ার ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে।

জানা যায়, নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯ টাকা ৫৩ পয়সা।

কোম্পানিটি মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ টাকা।

চা বাগান ও ফ্যাক্টরির উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে এই অর্থ ব্যবহার করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, বিদ্যমান শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার প্রাপ্তির অনুপাত, রেকর্ড ডেট ও সাবস্ক্রিপশনের সময় শিগগিরই ঘোষণা করা হবে।

 

 

Facebook Comments Box
×

Posted ০১:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com