|

Advertisement
×

১০০ সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ৩২১ বার পঠিত

১০০ সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ

ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত কাজের জন্য সেরা ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। এই তালিকায় এমন প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি দেওয়া হয়েছে যারা কর্মীদের জন্য আরও উন্নত সুযোগ ও কর্মপরিবেশ তৈরিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে।

মেটলাইফের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী মিশেল খালাফ বলেছেন, ‘মেটলাইফে আমরা এমন একটি কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রত্যেককে সম্মান দেওয়া হয় ও একাত্মতাকে কেন্দ্র করে সবার বক্তব্যকে স্বীকৃতি দেওয়া হয়। আমাদের সহকর্মীরাই প্রতিদিন এরকম একটি পরিবেশ তৈরি করছেন।’ তিনি আরও বলেন, ‘এ স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা গর্বিত এবং আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে অবিচল যেখানে প্রতিটি কর্মচারী তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেন।’

২০২৩ সালের এই তালিকা নির্ধারণ করার জন্য ৫ লাখের বেশি কর্মীর কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের সংস্কৃতি, ব্যবস্থাপনার প্রতি আস্থা, সহকর্মীদের মধ্যে বন্ধন এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের মতো বিষয়গুলোকে বিবেচনা করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com