|

Advertisement
×

পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক সভায় সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বুধবার, ২১ জুন ২০২৩   প্রিন্ট   ৫০৯ বার পঠিত

পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক সভায় সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার (২১ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী।

এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হকসহ উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, কবির আহমেদ, মো. ফরহাদ আহমেদ আকন্দ স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া এবং দিলশাদ আহমেদ; কোম্পানির উপদেষ্টা প্রকৌশলী এমএইচ খালেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম আজিজুল হোসেন।

কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন এসিএস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যাক সাধারণ বিনিয়োগকারী।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম ১১ কোটি ৯০ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭৪ কোটি ২৭ লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ৬২ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি ৬৯ টাকা, যা আগের বছর ছিল ৩২ কোটি ৩০ লাখ টাকা। অবলিখন মুনাফা প্রতিষ্ঠানটির ২০২২ সালে দাঁড়িয়েছে ৬ কোটি ৩৪ টাকা, যা আগের বছর ছিল ৮ কোটি ৩৬ লাখ টাকা। পাশাপাশি দাবি পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ৫ কোটি ২৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪ কোটি ৬৯ লাখ টাকা।

আবার মোট সম্পদ আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৩ কোটি ৮৪ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ২৬১ কোটি ৭২ লাখ টাকা। বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২১ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৬১ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৫৮ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৩১ টাকা ৪৪ পয়সা, যা ২০২১ সালে ছিল ৩০ টাকা ০৮ পয়সা। বছর সমাপনান্তে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। যা সভার অন্যান্য আলোচ্যসূচির সাথে অনুমোদন লাভ করে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৫ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com