|

Advertisement
×

সূচকের পতনে লেনদেন কমেছে

সোমবার, ১৭ জুলাই ২০২৩   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

সূচকের পতনে লেনদেন কমেছে

আজ ১৭ জুলাই সূচকের পতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখে গেছে। কিন্তু পরবর্তীতে সূচকের একটানা পতন হয়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬১.১৬ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.৩৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ২৩ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৬২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ জুলাই ডিএসইতে ২৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ২০১ টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ৫৫৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৩৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ০৩ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৩.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭৭৭.৬০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৫০৪ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৪৭৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ২৮ লাখ ১২ হাজার ৯৭৫ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com