নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ প্রিন্ট ৩৩১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান নর্দাণ ইসলামী ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক নাসির উদ্দিন।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা সুজিত কুমার দে, এফসিএ।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা নগদ লভ্যাংশ প্রদানে সন্তোষ প্রকাশ করেন। সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ১.৭৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১৬ টাকা যা আগের বছর ছিলো ২১ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ০৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন