নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ প্রিন্ট ৪১১ বার পঠিত
আজ ১৭ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু- ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ২৭ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার টাকার।
১৬ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনি সি ফুড, সোনালী পেপার এবং অ্যামারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ০৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন