|

Advertisement
×

বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৭৪ বার পঠিত

বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাঁচটি হলো- ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইবনে সিনা ফার্মা, আমরা নেটওয়ার্ক এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।

এসব কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২২ ও ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ইস্টার্ন হাউজিং : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা (ডাইলুটেড)। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮০ টাকা ০৮ পয়সা।

আগামী ১৮ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫১ শতাংশক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা (ডাইলুটেড)। আগের বছর ইপিএস ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৫ টাকা ৫ পয়সা।

আগামী ১২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

ইবনে সিনা : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা।
আগের বছর সমন্বিত ইপিএস ল ১৯ টাকা ৩৯ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ২২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

আমরা নেটওয়ার্ক : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা।
আগের বছর সমন্বিত ইপিএস ১ টাকা ৭৬ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ১১ পয়সা।

আগামী ০৪ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

প্রিমিয়ার লিজিং : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে লোকসান হয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা।
আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৮ টাকা ১৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দায় হয়েছে ১৮ টাকা ২৩ পয়সা।

আগামী ১৬ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com