নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২১০ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২১-২০২৩ সমাপ্ত তিন অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৭৮পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ১৯ টাকা ৯৯ পয়সা।
বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর তারিখ হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
Posted ০১:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন