নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ প্রিন্ট ৩৭৮ বার পঠিত
আজ ০৩ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। আজ কোম্পানিটির ৩০ কোটি ৮২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ১৯ হাজার টাকার। ২২ কোটি ৫৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দেশবন্ধু পলিমার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি জেনারেল ইন্সুরেন্স, সি পার্ল রিসোর্ট, রিপাবলিক ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স এবং প্রভাতী ইন্সুরেন্স।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন