|

Advertisement
×

সন্ধানী লাইফের ব্যাংক বীমা অর্থনীতি বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২২ অর্জন

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

সন্ধানী লাইফের ব্যাংক বীমা অর্থনীতি বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২২ অর্জন

দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি’র ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে জীবন বীমা প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রথম প্রজন্মের দ্বিতীয় সেরা প্রতিষ্ঠান হিসেবে ‘ব্যাংক বীমা অর্থনীতি বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি নেজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলসহ অন্যান্য অতিথিদের নিকট হতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং অত্র কোম্পানির পরিচালক শাফাফ রহমান সাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মো. রফিক আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com