|

Advertisement
×

বিশিষ্ট বীমাবিদ এম এ সামাদ এর জন্মশতবর্ষ উদযাপন

রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

বিশিষ্ট বীমাবিদ এম এ সামাদ এর জন্মশতবর্ষ উদযাপন

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) এর প্রতিষ্ঠাতা, দেশের বীমা শিল্পের উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব মোহাম্মদ আজিজুস সামাদ এর (এম এ সামাদ) জন্মশর্তবর্ষ উদযাপন করা হয়।

এ উপলক্ষে রোববার (৫ নভেম্বর) কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে বিকেল সাড়ে পাঁচটায় দেশের বিশিষ্টজনদের নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন বিজিআইসির মুখ্য নিবাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিআইসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বিজিআইসির উপব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুম, উপব্যবস্থপনা পরিচালক এম এ আজিজ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি সাফিউল রশিদ চৌধুরী, সাংবাদিক চৌধুরী মো. আবু সাঈদ, কুলাউড়ার সাবেক কাউন্সিলর শামিম আহমেদ চৌধুরী, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহীন।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম এ সামাদ রাষ্ট্রায়ত্ত্ব জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অবসর গ্রহণের পর ১৯৮৪ সালে বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) প্রতিষ্ঠা করেন।
জীবন বীমার একজন লিজেন্ড হয়েও তিনি নন-লাইফ বীমার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা পরিচালক এবং বাংলদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান।

বাংলা ও ইংরেজিতে তিনি লাইফ বীমার ওপর ৩টি এবং নন-লাইফ বীমার ওপর ১টি বই রচনা করেছেন, যা দেশে-বিদেশে বিপুলভাবে সমাদৃত। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত টেকনিকেল অ্যাসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয়।
এম এ সামাদ ১৯২৩ সালের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ২০০৫ সালের ১৭ অক্টোবর তিনি ইন্তেকাল করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com