|

Advertisement
×

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৫৮ বার পঠিত

২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- ন্যাশনাল টিউবস এবং বিডি সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল টিউবস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৩৮ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫০ টাকা ১ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

বিডি সার্ভিসেস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৪ টাকা ২৭ পয়সা।

আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

 

Facebook Comments Box

Posted ০২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com