|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

রবিবার, ১২ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৩২ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

আজ ১২ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ১৫ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইয়াকিন পলিমার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৪৯ হাজার টাকার। ১৩ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এ্যাপেক্স ফুটওয়্যার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মা এবং জেমিনি সি ফুড পিএলসি।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com