রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কর্পোরেট গভর্নেন্স পরিপালন বিষয়ক আইডিআরএ’র সেমিনার সোমবার

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ৩০১ বার পঠিত

কর্পোরেট গভর্নেন্স পরিপালন বিষয়ক আইডিআরএ’র সেমিনার সোমবার

দেশের বীমা খাত উন্নয়নে প্রচার, প্রসার ও সুশাসন নিশ্চিতকরণে কর্পোরেট গভর্নেন্স চালু করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী সোমবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই সেমিনার। আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ও আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. দলিল উদ্দিন।

সেমিনারে গাইডলাইন উপস্থাপক হিসেবে রয়েছেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (আইন ও নন-লাইফ) যুগ্মসচিব মোহাম্মদ খালেদ হোসেন। আলোচক হিসেবে রয়েছে ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, অ্যাকচুয়ারি, আইডিআরএ’র নির্বাহী পরিচালক (লাইফ) যুগ্মসচিব ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস এম ইব্রাহিম হোসাইন এসিআইআই।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (প্রশাসন) যুগ্মসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। সেমিনারে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আইডিআরএ’র সহকারী পরিচালক কাজী রীমা আক্তার ও দ্বিতীয়া সুলতানা মীম এছাড়া র‌্যাপোটিয়ারের দায়িত্বে রয়েছে আইডিআরএ’র সহকারী পরিচালক অপু দেব নাথ ও তুষার বড়ুয়া।

Facebook Comments Box
×

Posted ০৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com