নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ প্রিন্ট ৩৫৯ বার পঠিত
আজ ১৬ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু- ওয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ১৭ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫ লাখ ৬৯ হাজার টাকার। ১৪ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং, বিডি থাই এ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, খান ব্রাদার্স, এসকে ট্রিমস এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্স।
Posted ০৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন