নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৭ বার পঠিত
আজ ২৩ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪.০৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারদর কমেছে ২৭ টাকা বা ৪.০৮ শতাংশ।
আর ৮ টাকা ৩০ পয়সা বা ৩.৮৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ইন্সুরেন্স, আজিজ পাইপস, এমারেল্ড ওয়েল, ইউনাইটেড ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স এবং রিলায়ান্স ইন্সুরেন্স লিমিটেড।
Posted ০৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন