|

Advertisement
×

২৫ বছরে পদার্পণ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৬১ বার পঠিত

২৫ বছরে পদার্পণ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের

কন্টিনেন্টার ইন্স্যুরেন্স লিমিটেড বর্ণাঢ্য আয়োজনে দুই যুগপূর্তি উদযাপনের মাধ্যমে ২৫ বছরে পদার্পণ করেছে।

অনুষ্ঠানের সভাপত্বি করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. এম. আজিজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান কে. এম আলমগীর, প্রাক্তন চেয়ারম্যান এস এম আবু মহসীন, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ এবং অতিথিবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, শাখা ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

হাজার বাধা আর সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে যাদের হাত ধরে আস্থা ও বিশ্বাসের সঙ্গে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে কোম্পানির চেয়ারম্যান সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে অভিনন্দন জানান কোম্পানির সকল উদ্যোক্তা, পরিচালক, ব্যবস্থাপনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের যাদের আন্তরিক প্রচেষ্টা, সেবার প্রতি দায়বদ্ধতা, জবাবদিহিতামূলক মনোভাব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে আজকের পর্যায়ে পৌঁছে দিয়েছে।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রাণশক্তি গ্রাহকদের প্রতি। বিনয় ও ভালবাসার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কার্যালয়, বাণিজ্য ও অর্থমন্ত্রণালয়, সাধারণ বীমা কর্পোরেশন, বাংলাদেশ ব্যাংক, সকল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনসহ সকল পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি যাদের আন্তরিক সহযোগিতা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে সাফল্যের দিকে এগিয়ে নিয়েছে। আগামী দিনেও সকলের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত (সর্বশেষ নিরীক্ষিত হিসাব অনুযায়ী) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ১২৬ কোটি ২৩ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম আয় ছিল ৮৪৯ কোটি ৮৩ লাখ টাকা। ২০২২ সালে প্রতিষ্ঠানটির মূলধন দাঁড়িয়েছে ৪১ কোটি ৬০ লাখ টাকা। ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রতিবছরই তাদের রিজার্ভ বাড়িয়ে যাচ্ছে। ২০২২ সালের নিরীক্ষিত হিসেবে অনুযায়ী, কোম্পানির রিজার্ভ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৬ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে ১০৫ কোটি ৬১ লাখ টাকা। ২০২২ সাল পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৩২ লাখ টাকা। ২০২২ সালের নিরীক্ষিত আার্থিক বিবরণীর উপর ভিত্তি করে কন্টিনেন্টাল ইতিমধ্যে এএ+ ক্রেডিট রেটিং অর্জন করেছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আস্থা, বিশ্বাস ও স্বচ্ছতার সঙ্গে সঠিক সময়ে গ্রাহকের দাবি পরিশোধ করছে ভবিষ্যতেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

কোম্পানির চেয়ারম্যান বলেন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সবসময় গ্রাহক ও স্টেকহোল্ডারদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে সংবেদনশীল। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সকল বিধি বিধান, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন যথাযথ অনুসরণ করছে। ভবিষ্যতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে দেশের সাধারণ বীমাখাতের একটি শীর্ষ কোম্পানিতে পরিণত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিবছরই বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করে আসছে।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা নিয়েও আমরা সচেতন। সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে থাকতে কোম্পানির পরিচালকগণ প্রতিশ্রুতিবদ্ধ। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নতুন নতুন উদ্ভাবনী পরিকল্প ছড়িয়ে দিয়ে সবার জন্য বীমা নিশ্চিত করতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে প্রতিষ্ঠার এই দিনে আবারো সকল গ্রাহক, শেয়ারহোল্ডার ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানাচ্ছি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com