মঙ্গলবার ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সোনালী লাইফের কোম্পানি সচিব আবদুর রব

বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৪৬০ বার পঠিত

সোনালী লাইফের কোম্পানি সচিব আবদুর রব

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রব। গত ১৭ ডিসেম্বর থেকে আবদুর রব কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৫০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭৫ লাখ। এসবের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৪.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০.৭৬ শতাংশ শেয়ার আছে।

সর্বশেষ কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com