Ad
x

শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড অনুমোদন

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৩০১ বার পঠিত

শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজারে সেবা ও আবাসনখাতে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে ঘোষিত  ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন, ২০২৩ইং অর্থবছরের আর্থিক বিবরণী, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন, ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, পরিচালক নির্বাচন এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০২:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com