অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ৩১৪ বার পঠিত
আজ ০২ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের। আজ কোম্পানিটির ২১ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকার।
১৯ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ১৭ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকা, খান ব্রাদার্সের ১৬ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার টাকা, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ১৪ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১২ কোটি ৯৪ লাখ ৬১ হাজার টাকা, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ১১ কোটি ৪৩ লাখ ২৬ হাজার টাকা, ইস্টার্ন ইন্সুরেন্সের ১১ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা এবং সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৪১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন