অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৩১৮ বার পঠিত
আজ ০৪ ফেব্রুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের। আজ ডিএসইতে কোম্পানিটির ৬৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকার।
৪৪ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজের।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪৩ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৫ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৩৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ৩৩ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ২৯ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা, একমি পেস্টিসাইডসের ২৭ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন