বিজ্ঞপ্তি
রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৩৬১ বার পঠিত
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন শনিবার সাদিক অ্যাগ্রো, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হয়।
উপমহাদেশের প্রখ্যাত বক্তা, কোম্পানির সাবেক চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির বর্তমান চেয়ারপারসন আলহাজ সূফী মোহাম্মদ মিজানুর রহমান এতে প্রধান অতিথি থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।
তবে তিনি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বার্তা পাঠিয়েছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী, প্রধান বক্তা, পরিচালক মোহাম্মদ আলী হোসেন, মূল আলোচক পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং উপদেষ্টা এম এইচ খালেদ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো. ফরহাদ আহমেদ আকন্দ, সাইফুল আরেফিন খালেদ, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া, এফসিএমএ প্রমুখ। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সম্মেলনে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন, এসিএস।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com