|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৫৩ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

আজ ০৭ ফেব্রুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির ১০০ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার।

৪৭ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ৪৩ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৯ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ৩৬ কোটি ৫৩ লাখ ১৫ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ৩৬ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৩৩ কোটি ৪৩ লাখ ২ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৩১ কোটি ৯৩ লাখ ১২ হাজার টাকা এবং মালেক স্পিনিংয়ের ২৮ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:২২ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com