|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে বেস্ট হোল্ডিংস

রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪৩৯ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে বেস্ট হোল্ডিংস

আজ ১৮ ফেব্রুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিংসের। আজ ডিএসইতে কোম্পানিটির ৪৯ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা রবি আজিয়েটার শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬৬ লাখ ৯ হাজার টাকার।

৪৫ কোটি ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু—ওয়াং সিরামিকস।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে— ওরিয়ন ইনফিউশনের ২৫ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ২৫ কোটি ৭২ লাখ ৯৯ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ২৫ কোটি ১১ লাখ ১৭ হাজার টাকা, ফরচুন সুজের ২২ কোটি ৫ লাখ ৪২ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ১৯ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা, আইটিসির ১৯ কোটি ৭লাখ ৯৭ হাজার টাকা এবং আফতাব অটোমোবাইলসের ১৮ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com