অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৫২৩ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে। কোম্পানি ৫টি হলো- ক্রাউন সিমেন্ট, হামিদ ফেব্রিক্স, সামিট এলায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং স্টাইলক্রাফট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এই ৫ কোম্পানির গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
ক্রাউন সিমেন্ট: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
হামিদ ফেব্রিক্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
সামিট এলায়েন্স পোর্ট: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
স্টাইলক্রাফট লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
Posted ০৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন