|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং

আজ ২২ ফেব্রুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল বিডির শেয়ার দর বেড়েছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিতি শেয়ার সর্বশেষ ১৮৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কুইন সাউথ টেক্সটাইলের ৯.৯৪ শতাংশ, এস্কোয়ার নিট কম্পোজিটের ৯.৮৯ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ৯.৮৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৯.৮১ শতাংশ, গোল্ডেন সনের ৯.২১ শতাংশ এবং উত্তরা ব্যাংকের ৮.৩৬ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com