অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৪১১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এস্কোয়ার নিট কম্পোজিটের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৯২ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বেড়েছে ১৯.৬৭ শতাংশ।
১৮.৪৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কুইন সাউথ টেক্সটাইলের ১৭.০৬ শতাংশ, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের ১৬.৮৮ শতাংশ, এএফসি এগ্রোর ১৪.৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৪.৪২ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১২.৯৪ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ১১.৪৫ শতাংশ এবং জেমিনি সি ফুডসের ১১.২৫ শতাংশ দর বেড়েছে।
Posted ০১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন