|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৯ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি।

রেকর্ড ডেটের কারণে আগামী ০৩ মার্চ এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএটিসি (বাংলাদেশ আমেরিকান টোব্যাকো কোম্পানি)।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৩ টাকা ১০ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৮ টাকা ৯০ পয়সা। আগের বছর যা ছিল ৫০ টাকা ৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৯ টাকা ৩৩ পয়সা।

আগামী ২৮ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৮৬ পয়সা।

৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com