অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২২৬ বার পঠিত
আজ ২৭ ফেব্রুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা বা ১০.০০ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিতি শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ৯.৮২ শতাংশ বিবিএস ক্যাবলসের ৯.৭৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৬৬ শতাংশ, মনোস্পুল বিডির ৮.৭৩ শতাংশ, নাভানা সিএনজির ৮.৪১ শতাংশ, ফাইন ফুডসের ৮.১০ শতাংশ এবং আনোয়ার গালভানাইজিংয়ের ৭.৯১ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com