|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

শুক্রবার, ০১ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৯৭ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ফাইন ফুডসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.১৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২৭ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩২ টাকা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ২৪.৭২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা।

১৯.৭২ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ফান্ডটির দর ছিল ৭ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৪৮ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ১৫.৭৩ শতাংশ, বিডি মনোস্পুল পেপারের ১৫.০০ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১৪.৩৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১১.৫৪ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১০.৪১ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৯.৫৯ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com