অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ প্রিন্ট ৪৪০ বার পঠিত
আজ ০৫ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির ৫৯ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকার।
৩৭ কোটি ৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ২৭ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ২৩ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ২২ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ২০ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১৭ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকা, ফরচুন সুজের ১৬ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার টাকা এবং মুন্নু ফেব্রিক্সের ১৫ কোটি ৮৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন