অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ প্রিন্ট ৪৮৫ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ১১ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১৯ টাকা ২৬ পয়সা ছিল।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন