অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ মার্চ ২০২৪ প্রিন্ট ৩৫৪ বার পঠিত
আজ ১৮ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে গোল্ডেন সনের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৯.০৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৮.৯৯ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৪ টাকা ২০ পয়সা বা ৮.৩৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ৭.৮২ শতাংশ, এসএস স্টিলের ৭.৪০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৩৪ শতাংশ, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, মনোস্পুল বিডির ৬.৮৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৬.৫২ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৬.৫২ শতাংশ দর কমেছে।
Posted ০২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন