|

Advertisement
×

ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

বুধবার, ২০ মার্চ ২০২৪   প্রিন্ট   ৩৬১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, বিএসআরএম লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এটলাস বাংলাদেশ।

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৩১ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৮.৭০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েলের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৬ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৫ কোম্পানির মধ্যে- কর্নফুলী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৬ লাখ ৭২ হাজার টাকা, ড্যাফোডিল কম্পিউটারের ২ কোটি ৫ লাখ ২৩ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৮০ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকা এবং এটলাস বাংলাদেশের ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৩৭ কোম্পানির ৪৪ লাখ ৫৫ হাজার ২৪৩টি শেয়ার ৮৪বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ২৮ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৩০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬০ লাখ টাকা, বেক্সিমকোর ৫৫ লাখ ৬৭ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫৩ লাখ টাকা, বার্জার পেইন্টসের ৫০ লাখ ৩৭ হাজার টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ২৫ হাজার টাকা, সোনালী পেপারের ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং বিবিএস ক্যাবলসের ৩৫ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০২ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com