|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বিডি

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৩৮ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল বিডি

আজ ২১ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মনোস্পুল বিডির । এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯৪ টাকায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইন পুকুর সিরামিকস। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ৯.৯৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৮.৬৬ শতাংশ, রবি আজিয়েটার ৭.৮৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৬৯ শতাংশ, গোল্ডেন সনের ৭.৫১৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৭.৩৮ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ৭.২৭ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com