|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

বুধবার, ২৭ মার্চ ২০২৪   প্রিন্ট   ২১৮ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

আজ ২৭ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ফার্মার। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬.১৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৪.৯১ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৬০ পয়সা বা ৩.৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩.৯৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২.৮৬ শতাংশ, আইসিবি অগ্রণী ওয়ানের ২.৪০ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.২৫ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.১২ শতাংশ, কর্নফুলী ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ এবং গোল্ডেন সনের ১.৮৬ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২০ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com