|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা পেট

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৪০ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা পেট

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা পেটের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৮৬ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা।

গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯.৮০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭৪ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা।

৭.৬৯ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আইসিবি অগ্রণী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৬৪ শতাংশ, সিটি ব্যাংকের ৫.১৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪.১৯ শতাংশ, আইসিবি সোনালী ওয়ানের ৪.১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৩.৮৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৬ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৩.১৯ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com