রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   প্রিন্ট   ৩৬৮ বার পঠিত

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষনা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং রেকিট বেনকিজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সেন্ট্রাল ইন্সুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্তঅর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায়। আগের বছরযাছিল ৪৯ টাকা ৪৫ পয়সা।

আগামী ১২ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

সিটি ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ডিভিডেন্ড আগামী ৩০ মে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল’২৪।

এদিকে, সমাপ্ত ২০২৩ সালে সিটি ব্যাংক ৬৩৮ কোটি টাকার কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে। এর আগের বছর মুনাফা করেছিলো ৪৭৮ কোটি টাকা।

অর্থাৎ, ২০২২ সালের তুলনায় পরের বছর মুনাফা বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ। এই নিট মুনাফা ঘোষণার মধ্যে দিয়ে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ২১ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৯০ পয়সা।

আর্থিক প্রতিবেদন হতে জানা গেছে, ২০২৩ সালে ডলার সংকটের কারণে সিটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ থেকে আয় তার আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ কমেছে।

তবে ব্যাংকের আমানত ব্যয় হ্রাস পাওয়া, ভাল ঋণের প্রবৃদ্ধি হওয়া, ঋণ থেকে প্রাপ্ত মুনাফার হার ঊর্ধ্বমুখী হওয়া এবং সরকারি ট্রেজারি বিল বা বন্ড থেকে মুনাফা কিছুটা বৃদ্ধির কারণে এই ব্যাংক গত বছর মোট ১ হাজার ৩৯১ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করে। যার পরিমাণ ২০২২ সালে ছিল ১ হাজার ২৩৭ কোটি টাকা।

এছাড়া ২০২৩ সালে সিটি ব্যাংক ঋণের বিপরীতে মোট ২৫৬ কোটি টাকার প্রভিশন সংস্থান বাবদ ব্যয় করেছে বলেও জানায় ব্যাংকটি।

নিট মুনাফা ৬৩৮ কোটি টাকা হওয়ার কারণে এ ব্যাংকের রিটার্ন অন ইকুয়িটি বা শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বিপরীতে রিটার্ন পৌঁছালো ১৭ দশমিক ৭ শতাংশে। ব্যাংকটির মোট আয়ের ২৬ শতাংশই এসেছে ফি ও কমিশন থেকে। আর এই আয়ের ৪০ শতাংশই এসেছে ব্যক্তি খাত থেকে।

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি : ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬৯ পয়সা।

আগামী ২৮ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।

 

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com