রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সোমবার, ০১ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২১৮ বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ০১ এপ্রিল সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।
সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের একটানা পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৬৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬১.৩৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫১.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭.৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ৩১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ৮৯ লাখ ২ হাজার ২৭৬ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৩৫৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৮২ লাখ ১২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩১ মার্চ ডিএসইতে ১৬ কোটি ২৯ লাখ ৩ হাজার ৯৭০ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ১১৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৭ কোটি ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭০ শতাংশ বা ১১৭.০৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৫১১.৬৬ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ১৬ লাখ ৮৫৪ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৪:০৬ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com