|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ডিবিএইচ ফাইন্যান্স

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ৩৮৯ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ডিবিএইচ ফাইন্যান্স

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ০৮ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। রেকর্ড ডেটের কারণে আগামী ০৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ১১ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১৯ টাকা ২৬ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com