|

Advertisement
×

৩ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ

রবিবার, ০৫ মে ২০২৪   প্রিন্ট   ১৮৭ বার পঠিত

৩ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো, কাসেম ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর ২০২৩ এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।

ব্রিটিশ আমেরিকান টোবাকো: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

কাসেম ইন্ডাস্ট্রিজ: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com