অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৭ জুন ২০২৪ প্রিন্ট ২২৬ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে । এর ফলে এই ৭ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে দর কমেছে ১১ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- চামড়া, লাইফ ইন্স্যুরেন্স, তথ্য প্রযুক্তি, আর্থিক, টেলিকমিউনিকেশন, সিমেন্ট এবং সিরামিকস।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে পাট খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৪.৫০ শতাংশ। ৩.৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ১.৪০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে তথ্য প্রযুক্তি খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ৪ খাতের মধ্যে- আর্থিক খাতে ০.৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৪০ শতাংশ এবং সিরামিকস খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।
Posted ০১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন