অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ প্রিন্ট ২২২ বার পঠিত
আজ ১১ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৩.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী আঁশের ২.৯৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২.৯৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৮ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২.৯৮ শতাংশ, মনোস্পুল বিডির ২.৯৮ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর ২.৯৮ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন