অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ প্রিন্ট ১৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৪ জুন (শুক্রবার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচদিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। এসময় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে ১৯ জুন (বুধবার) থেকে যথারীতি শেয়ারবাজার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি শুরু হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত।
এর আগে, ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিন শেয়ারবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
Posted ০৪:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন