শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ফাইন্যান্স

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ জুন ২০২৪   প্রিন্ট   ১৭৫ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিডি ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৫.৫৬ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৮ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১৪.৬৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ১০ পয়সা।

১৩.৯৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৬৬ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২৮ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩৭ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১৩.৯৪ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১৩.৪৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ১২.৬১শতাংশ, রূপালী ব্যাংকের ১২.৩২ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.৯০ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১১.৫০ শতাংশ এবং বিআইএফসির ১১.৪৩ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
×

Posted ০১:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com